গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬২০২৬, ৫:১৬ PM ১৮৩ বার পড়া হয়েছে
গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: পল্লীনিউজটিভি
Advertisement
Advertisement

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা। গত ১৭ বছর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে বলা হতো এই এলাকা শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ। এসবই ছিল শুভঙ্করের ফাঁকি।
শরীফুল আলম বলেন, তারা (আওয়ামী লীগের সরকার) বিদ্যুতের কোনো স্থায়ী সমাধান না করে কুইকরেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করছি। সে জন্য কিছুটা সময় প্রয়োজন।

আরও পড়ুন: কুয়েতপ্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা: কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে,পদ থেকে অব্যাহতি

কুয়েতপ্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা: কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে,পদ থেকে অব্যাহতি

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার সাথে মাদকের বিষয়টা ওতোপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় এ জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়ই বহন করুক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্জনগুলোকে নষ্ট করার জন্য একটি মহাল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের উদ্দেশ্য বুঝতে হবে। তারা যেনো কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন– বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী–১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন,  নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী–৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

Advertisement
Advertisement
ট্যাগ:

মেঘনা গ্রুপের জমি দখল: প্রশ্নবিদ্ধ ভূমিকা, নীরব দর্শকের ভূমিকায় এসিল্যান্ড মুনমুন পাল\\\\\\\"

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬২০২৬, ১২:০৮ AM ৪৬ বার পড়া হয়েছে
মেঘনা গ্রুপের জমি দখল: প্রশ্নবিদ্ধ ভূমিকা, নীরব দর্শকের ভূমিকায় এসিল্যান্ড মুনমুন পাল\\\\\\\"
ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

 ​খলিুর রহমান রানা, রায়পুরা (নরসিংদী) :

 নরসিংদীর রায়পুরায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ফসলি জমি ও সরকারি খাসজমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে, কাঁকন নদী মেঘনা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় কৃষিকাজ, মৎস্য আহরণ ও ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

 এ বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও উপজেলা ভূমি প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি সরকারি খাসজমির দীর্ঘমেয়াদি লিজের বিপরীতে নির্ধারিত ১ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

 ​চলতি বছর জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে জনস্বার্থে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত ১৪ এপ্রিল ‘রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী’ শিরোনামে প্রথম প্রতিবেদনটি প্রকাশ পায়। পরবর্তীতে ২৪ মে কাঁকন নদী দখল ও তদন্ত নিয়ে স্থানীয়দের অসন্তোষ এবং ২১ জুন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হয়রানির অভিযোগ এনে আরও সংবাদ প্রকাশিত হয়।

 ​স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদী থেকে কাঁকন নদী বিচ্ছিন্ন হয়ে পড়ায় এর স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। এতে নদীনির্ভর জেলেদের জীবিকা সংকুচিত হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমিতেও আগের মতো ফসল ফলছে না। নদীটির সঙ্গে মেঘনার পুনঃসংযোগ স্থাপনে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় জনমনে উদ্বেগ দিন দিন বাড়ছে। ​কাঁকন নদীর সঙ্গে জড়িত রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী পাগলনাথ মন্দিরের ধর্মীয় আচার-অনুষ্ঠানও। 

নদীটির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পূর্ণিমা তিথিতে পুণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে হিন্দু সম্প্রদায়ের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ​এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সজল পাল চৌধুরী আক্ষেপ প্রকাশ করে বলেন, গত কয়েক বছর ধরে নদীসংক্রান্ত জটিলতার কারণে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানগুলো যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না।

সরকারি খাসজমির লিজের রাজস্ব আদায় এবং সংবাদ প্রকাশের পর প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে রায়পুরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা আবু জাফর মো. শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তাঁর জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বলতে পারবেন জানিয়ে তিনি তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। 

​অভিযোগের বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের রায়পুরা শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জালাল উদ্দিনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, “এ ধরনের কিছু হয়নি।” এরপর তিনি ফোনের লাইন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তিনি আর সাড়া দেননি। 

​এ বিষয়ে রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পালের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না; উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানেন।” 

​তবে ফসলি জমি ও সরকারি খাসজমি জবরদখল, লিজের রাজস্ব আদায় এবং কাঁকন নদী পুনঃসংযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

ট্যাগ:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬২০২৬, ১২:৩৫ AM ৪০ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
সংগৃহীত ছবি
Advertisement
Advertisement

পল্লী টিভি ডেক্সঃ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফলাফল জানতে পারবেন।

Advertisement
Advertisement

শনিবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। এ বিষয়ে, ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। চলতি বছর দেশের সব শিক্ষাবোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাও শেষ হয়।

Advertisement
Advertisement
ট্যাগ:

বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬২০২৬, ২:০১ PM ১০৪ বার পড়া হয়েছে
বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর
ছবি: মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব ডাক্তার,পল্লী টিভি,
Advertisement
Advertisement

​খলিলুর রহমান রানা, পল্লী টিভি:

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জুড়ে বইছে নির্বাচনি আমেজ। পাড়া-মহল্লা থেকে চায়ের দোকান—সর্বত্রই এখন একটাই আলোচনা। তবে সচেতন ভোটার ও সাধারণ মানুষের মুখে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন সমাজসেবক ও জনদরদী মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব (হাবিব ডাক্তার)। প্রার্থিতা ঘোষণার পর থেকেই মানবিক কর্মকাণ্ড ও দূরদর্শী ভাবমূর্তির কারণে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন।

Advertisement
Advertisement

​সরজমিনে ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও লোকালয় ঘুরে দেখা গেছে, পদ-পদবির মোহ ছাড়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা হাবিব ডাক্তারকে ঘিরে দেখা দিয়েছে নতুন আশা। গণসংযোগকালে সাধারণ মানুষের মুখে মুখে ফুটে উঠছে তাঁর অতীতের নানা জনকল্যাণমূলক কাজের ফিরিস্তি। ​যাতায়াত ও অবকাঠামো উন্নয়নে অনন্য অবদান
​একসময় সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যেত এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে হাবিব ডাক্তার ব্যক্তিগত অর্থায়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ ও সংস্কার করে দেন।

​তাঁর অর্থায়নে বাস্তবায়িত উল্লেখযোগ্য কাজগুলো:

Advertisement
Advertisement

​তালতলার মোড় থেকে মাগুন সরকারের বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত রাস্তা নির্মাণ। ​বড় বাড়ির মসজিদ থেকে কেরানি বাড়ির কবির মিয়ার দোকান পর্যন্ত রাস্তা সংস্কার। ​আক্তার মিয়ার দোকান থেকে মতি মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন।
​আবু তাহেরের দোকান থেকে থোল্লাকান্দি প্রাইমারি স্কুল পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ।​থোল্লাকান্দি ঈদগাহ থেকে কবরস্থান পর্যন্ত চলাচলের রাস্তা পাকার ব্যবস্থা।
​এছাড়াও বর্ষাকালে জলজট নিরসন ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিনি মোহন ডাক্তারের বাড়ি থেকে মোমিন ব্যাপারির বাড়ি পর্যন্ত ড্রেনে নিজ অর্থায়নে সুপরিসর স্লাব বসিয়ে দেন।
​পরিচ্ছন্ন পরিবেশ ও জনস্বাস্থ্যে বিশেষ উদ্যোগ
​শুধু রাস্তাঘাট নির্মাণেই থেমে থাকেননি হাবিব ডাক্তার; জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব এলাকা গঠনেও তিনি প্রশংসনীয় ভূমিকা রাখছেন। নিজ উদ্যোগে নিয়মিত ড্রেন পরিষ্কার, মশা নিধন কার্যক্রম পরিচালনা এবং জমে থাকা বর্জ্যের স্তূপ সরাতে তিনি লোকবল নিয়ে নিজে মাঠে থাকেন। তাঁর এই নিরলস প্রচেষ্টায় ৮ নম্বর ওয়ার্ডটি আজ একটি পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক আবাসে পরিণত হয়েছে।

আরও পড়ুন: রায়পুরায় পারিবারিক কলহে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিিযোগ।

রায়পুরায় পারিবারিক কলহে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিিযোগ।

​শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উদার সহযোগিতা

Advertisement
Advertisement

​এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে হাবিব ডাক্তার দীর্ঘদিন ধরে সাধ্যমতো আর্থিক ও নির্মাণসামগ্রী প্রদান করে আসছেন। অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাঁর সহযোগিতা সর্বজনবিদিত।

​এলাকাবাসীর প্রত্যাশা

Advertisement
Advertisement

​৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান, “হাবিব ডাক্তার শুধু নির্বাচনের প্রার্থী নন, তিনি আমাদের বিপদে-আপদে আস্থার মূল আশ্রয়স্থল।” সচেতন জনগণের একদাবি—একটি আধুনিক, মাদক মুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে জনদরদী মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব (হাবিব ডাক্তার)-কে বিপুল ভোটে বিজয়ী করা।

ট্যাগ: