নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
খলিলুর রহমান রানা,পল্লী টিবি ডেক্সঃ
নরসিংদীর রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পুলিশ গোপন সংবাদ পায় যে উত্তর বাখরনগর এলাকা থেকে দুজন অস্ত্রধারী সন্ত্রাসী আড়িয়াল খাঁ নদীর বাঘমারা ব্রিজ পার হয়ে মরজাল বাজারের দিকে আসছে।
রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে একটি মোটরসাইকেল ব্রিজে পৌঁছালে পুলিশ সেটিকে থামায়। পরে আরোহীদের দেহ তল্লাশি করে বিজয় মিয়ার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় ০১টি বিদেশি পিস্তল, \'NO70\' খোদাই করা ০১টি ম্যাগাজিন এবং \'A P 32 AUTO\' লেখা ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
একই সময় অপর আসামি জুম্মন মিয়ার চালিত কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন \'SUZUKI\' মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আইনি ব্যবস্থা: এ ঘটনায় ১৯ অক্টোবর (সোমবার) গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯(a)/১৯(f) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নম্বর: ২৮, জি আর নম্বর: ৪৭৭)। রায়পুরা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি অব্যাহত রাখা হয়েছে।




