NTV Logo

প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:১৬ PM

প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ AM

গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা। গত ১৭ বছর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে বলা হতো এই এলাকা শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ। এসবই ছিল শুভঙ্করের ফাঁকি।
শরীফুল আলম বলেন, তারা (আওয়ামী লীগের সরকার) বিদ্যুতের কোনো স্থায়ী সমাধান না করে কুইকরেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করছি। সে জন্য কিছুটা সময় প্রয়োজন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার সাথে মাদকের বিষয়টা ওতোপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় এ জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়ই বহন করুক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্জনগুলোকে নষ্ট করার জন্য একটি মহাল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের উদ্দেশ্য বুঝতে হবে। তারা যেনো কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন– বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী–১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন,  নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী–৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)