১৪ প্রাণ ঝরল সড়কে কারও গন্তব্য ছিল বাড়ি, কারও জীবিকার তাগিদ— সব হিসাব পাল্টে গেল মুহূর্তেই

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬২০২৬, ৯:৪৬ AM ৭৬ বার পড়া হয়েছে
১৪ প্রাণ ঝরল সড়কে কারও গন্তব্য ছিল বাড়ি, কারও জীবিকার তাগিদ— সব হিসাব পাল্টে গেল মুহূর্তেই
বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাস বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।। ছবিঃ পল্লী টিভি
Advertisement
Advertisement

পল্লী ডেক্সঃ

কৃষিপণ্যের বীজ কিনে মৌসুমের ব্যবসা শুরু করার স্বপ্ন নিয়ে রাজশাহীর পথে রওনা হয়েছিলেন শরীয়তপুরের জাজিরার সাত ব্যবসায়ী। তাদের পাঁচজনই ফিরলেন লাশ হয়ে, আহত হলেন বাকি দুজন। একই বাসে কারও গন্তব্য ছিল বাড়ি, কারও জীবিকার তাগিদে ছুটে চলা; কিন্তু নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ মুহূর্তেই সব হিসাব পাল্টে দিল। মঙ্গলবার ভোরের এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন, আহত হয়েছেন অন্তত ৩২ জন। 

Advertisement
Advertisement

নিহতদের মধ্যে আট বছরের শিশু তাছফিয়া যেমন রয়েছে, তেমনি রয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, স্ত্রী-সন্তানের ভরসা কিংবা বৃদ্ধ বয়সেও জীবিকার প্রয়োজনে পথে নামা মানুষ। দুর্ঘটনার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে একাধিক জনপদ। অন্যদিকে বাসের চালকের আসনে সুপারভাইজার ছিলেন বলে যাত্রীদের বক্তব্যে উঠে এসেছে; পেছনের আসনে চালক ও তার সহকারী ঘুমাচ্ছিলেন বলেও জানিয়েছেন তারা।

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল ভোর ৪টার দিকে বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাস বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন নিহত হন। পরে বিভিন্ন হাসপাতালে আরও পাঁচজন মারা যান। আহত হন অন্তত ৩২ জন।

Advertisement
Advertisement

   নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আবুল কালাম আজাদ (৩২), বাসের সুপারভাইজার (ঘটনার সময় তিনি বাসটি চালাচ্ছিলেন) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোহেল রানা (৩৬), শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের সোহাগ হোসেন (৩০), বড়কান্দি গ্রামের জুয়েল রানা (৪০), ডুবিসাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লা (৪৫), কাজীরহাট গ্রামের শাহীন হোসেন (২৫), রাজশাহীর বাগমারা উপজেলার কোনোপাড়া গ্রামের আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের শহিদুল ইসলাম (৪০) ও তার মেয়ে তাছফিয়া খাতুন (৮)।

আহত ব্যক্তিদের মধ্যে নিহত শহিদুল ইসলামের স্ত্রী রুবিনা আক্তার বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছেন। এখানে আরও চিকিৎসা নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের রমজান আলী (২৮), দিনাজপুরের ইয়াকুব আলী (৩৪), চাঁদপুরের আব্দুস সালাম (২২)। এ ছাড়া আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত ৭-৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

বাসের যাত্রী রমজান আলী বলেন, ‘আমি চালকের দুই সিট পেছনে বসেছিলাম। বাসটি ঈশ্বরদী আসার পর চালক ও হেলপার (চালকের সহকারী) পেছনে গিয়ে বসে। বাসের সুপারভাইজার তখন বাস চালাতে শুরু করেন। ঘণ্টাখানেক পরে বাসটি দুর্ঘটনায় পড়ে।’ দুর্ঘটনার খবর পেয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।একই ধরনের তথ্য দেন ওই বাসের আরও দুই যাত্রী ইয়াকুব আলী ও আব্দুস সালাম।

আরও পড়ুন: সাম্প্রদায়িক রায়পুরা গড়ার অঙ্গীকার: পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা নিয়ে হাজির মেয়র প্রার্থী মানিক চৌধুরী

সাম্প্রদায়িক রায়পুরা গড়ার অঙ্গীকার: পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা নিয়ে হাজির মেয়র প্রার্থী মানিক চৌধুরী

 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা জানান, দুর্ঘটনার সময় বাসের সুপারভাইজার বাসটি চালাচ্ছিলেন। চালক ও হেলপার (চালকের সহকারী) পেছনের সিটে বসে ছিলেন। বাসটি বরগুনা জেলা শহর থেকে ছেড়ে আসে সোমবার সন্ধ্যা ৭টার দিকে। ঈশ্বরদীতে কিছু সময় বিরতি দিয়ে আবার বাসটি চালু হওয়ার সময় চালকের আসনে বসেন বাসটির সুপারভাইজার। এর কিছু সময় পর দুর্ঘটনা ঘটে।

Advertisement
Advertisement

কৃষিপণ্য কিনতে গিয়ে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ী : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে কৃষিপণ্য কিনতে যাচ্ছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত ব্যবসায়ী। উদ্দেশ্য ছিল মৌসুমের শুরুতে বীজ ও অন্য কৃষিপণ্য কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করা। সোমবার সন্ধ্যায় জাজিরার কাজীরহাট বাজার থেকে একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন তারা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাদের প্রাণ হারান পাঁচ ব্যবসায়ী।

 আহত হয়েছেন তাদের সঙ্গে থাকা আরও দুই ব্যবসায়ী। পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে জাজিরার কাজীরহাট বাজার ও আশপাশ এলাকায় ব্যবসা করে আসছিলেন। কৃষিপণ্যের বীজ ও রবিশস্যের মৌসুম শুরু হওয়ায় ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে তারা রাজশাহীতে যাচ্ছিলেন।

Advertisement
Advertisement

নিহত পাঁচ ব্যবসায়ীর মধ্যে জুয়েল মাদবর রবিশস্য কেনাবেচার পাশাপাশি কাজীরহাট বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। সামাদ ফকির ছিলেন রবিশস্য ব্যবসায়ী। শাহিন ব্যাপারি হলুদ কেনাবেচা করতেন। আর সালাল মোল্যা ও সোহাগ শিকদার পেঁয়াজ ও রসুনের বীজের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

জুয়েল মাদবরের ভগ্নিপতি বাদল জমাদ্দার বলেন, জুয়েলের মা-বাবা কেউ বেঁচে নেই। তারা তিন ভাই কাজীরহাট বাজারে ব্যবসা করেন। ভুট্টার বীজ ও ভুট্টা আনতে তিনি রাজশাহী যাচ্ছিলেন। বাদল জমাদ্দার বলেন, ছোট দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখে গতকাল বিকালে রাজশাহী যাওয়ার জন্য বের হন জুয়েল। সকালে দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পেয়েছেন। এভাবে দুর্ঘটনায় তার প্রাণ যাবে, তারা ভাবতে পারেননি।

Advertisement
Advertisement

কাজীরহাট বণিক সমিতির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘নিহত ব্যবসায়ীদের মরদেহ আনার জন্য আমরা নাটোরের পথে রওনা হয়েছি। আহত ব্যবসায়ীদের স্বজনরা তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাজশাহীতে গেছেন।’

এ ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে বলে জানান বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর খলিফা। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিয়ে আসতে আজ সন্ধ্যা বা রাত হতে পারে। এরপর ব্যবসায়ীদের মরদেহ কাজীরহাট বাজারে নেওয়া হবে। সেখানে একসঙ্গে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে।

Advertisement
Advertisement
ট্যাগ:

যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬২০২৬, ৭:৪৭ PM ১৭ বার পড়া হয়েছে
যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

বিল্লাল হুসাইন, যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় তালাক প্রদানের খবর গোপন রেখে প্রবাসী স্বামীর বাসা থেকে ঘরে থাকা কয়েক লক্ষ টাকার মালপত্র, স্বর্ণালংকার এবং নগদ টাকা আত্মসাতপূর্বক প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলি আদালতে পেনাল কোডের ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় অপরাধের একটি মামলা দায়ের করেছেন প্রবাসীর ভাই সাইদুল ইসলাম। অভিযুক্ত নারীর নাম কনক আক্তার। এছাড়া আত্মসাৎকৃত টাকা ও মালামাল উদ্ধারের জন্য একই ব্যক্তি উক্ত বিবাদীর নামে ফৌজদারি কার্যবিধি ৯৮ ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন। মামলা দুটির নং সিআর ৭৪৩/২৬ এবং পি ৮৬৭/২৬।


আদালতের নালিশি বিবরণী সূত্রে জানা যায়, প্রবাসী  হাবিবুর রহমানের সঙ্গে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর কনক আক্তারের বিয়ে হয়েছিল। বিয়ের পর গত ০৬/০৩/২০২৪ইং তারিখে তালাক প্রদান করা হলেও বিষয়টি স্বামীর নিকট গোপন রেখে অভিযুক্ত নারী দীর্ঘদিন প্রবাসীর বাসায় অবস্থান করেন।

Advertisement
Advertisement

এই সুযোগে তিনি বাসার চাবি, মোটরসাইকেলের কাগজপত্র, স্বর্ণালংকার, পোশাক-পরিচ্ছদ, ইলেকট্রনিকস ডিভাইস এবং ভাড়ার টাকাসহ বিভিন্ন হিসাবের প্রায় ৩৩লক্ষ টাকা আত্মসাৎ করেন। এর ধারাবাহিকতায় গত ১৯/০৯/২০২৬ তারিখে ভ্যানে করে বাসা থেকে মূল্যবান মালামাল ও নগদ অর্থ সরিয়ে নেয়। পরবর্তীতে গত ০২/১০/২০২৬ তারিখে বাদী বিবাদীর বাড়িতে তাকে ফিরিয়ে আনতে গেলে বিবাদী তালাক প্রদানের কথা জানিয়ে আর  ফিরবে না বলে জানায়। তখন বাদী টাকা ও মালামাল ফেরৎ চাইলে বিবাদী বাদী ও সাক্ষীদের ওপর চড়াও হয়ে অপমান-অপদস্থ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

আরও পড়ুন: ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন

ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন


প্রবাসী হাবিবুর রহমান বলেন, আমি যে প্রতারণার শিকার হয়েছি এরকম যেনো আর কেউ না হয়। আমি ক্ষতিপূরণ সহ বিচার চাই। 

Advertisement
Advertisement


মামলার বিষয়ে জানতে বিবাদী কনক আক্তারকে ফোন দিলে তিনি বলেন, এই বিষয় নিয়ে ঝিকরগাছা থানায় উভয় পক্ষের বসাবসি হয়েছিল। তিনি এসকল মালামাল ও অর্থ আত্মসাৎ এর ঘটনার সাথে জড়িত নন এবং মামলায় উল্লেখিত এসকল বিবরণ মিথ্যা বলে জানান।

ট্যাগ:

ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬২০২৬, ৬:০০ AM ৫৯ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে রানু (২৫) নামে এক মেয়ের বিরুদ্ধে তার ৮০ বছর বয়সী মাকে ধারালো ব*টি দিয়ে কু*পি*য়ে হ*ত্যা*র অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে ইউনিয়নের ডেইলিয়া গ্রামের বাদশাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম (৮০) ওই বাড়ির মৃত আবুল হোসেনের স্ত্রী।

Advertisement
Advertisement
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রানু মানসিকভাবে অসুস্থ বলে দাবি করছেন এলাকাবাসী। ঘটনার সময় তিনি ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এরপর ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন তিনি। এ সময় তার হাতে বটি দা ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনা শুনা মাত্র পুলিশ গিয়ে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা সেতারা বেগমের লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা রানুর মানসিক সমস্যা রয়েছে। তবে কি কারনে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Advertisement
Advertisement
ট্যাগ:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬২০২৬, ১২:৩৫ AM ৩৪ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
সংগৃহীত ছবি
Advertisement
Advertisement

পল্লী টিভি ডেক্সঃ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফলাফল জানতে পারবেন।

Advertisement
Advertisement

শনিবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। এ বিষয়ে, ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। চলতি বছর দেশের সব শিক্ষাবোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাও শেষ হয়।

Advertisement
Advertisement
ট্যাগ: