NTV Logo

প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:১১ PM

প্রিন্টের তারিখ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩১ AM

নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

খলিলুর রহমান রানা,পল্লী টিবি ডেক্সঃ

নরসিংদীর রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

​রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে রায়পুরা থানার অন্তর্গত চর মরজাল এলাকার আড়িয়াল খাঁ নদীর বাঘমারা ব্রিজে স্থাপিত পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন: ​মোঃ বিজয় মিয়া (২৩): পিতা- আব্দুল কুদ্দুস, মাতা- শেফালী বেগম। স্থায়ী ঠিকানা গ্রাম শিবপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ। ​জুম্মন মিয়া (১৯), পিতা- বিল্লাল হোসেন, মাতা- রুমা বেগম; স্থায়ী ঠিকানা গ্রাম- গোপালপুর (উত্তর বাখরনগর ইউপি), থানা- রায়পুরা, জেলা- নরসিংদী (বর্তমান ঠিকানা: কালীকাপুর, ১২ নং ওয়ার্ড, ভৈরব পৌরসভা, জেলা- কিশোরগঞ্জ)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পুলিশ গোপন সংবাদ পায় যে উত্তর বাখরনগর এলাকা থেকে দুজন অস্ত্রধারী সন্ত্রাসী আড়িয়াল খাঁ নদীর বাঘমারা ব্রিজ পার হয়ে মরজাল বাজারের দিকে আসছে।

খবর পেয়ে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর-এর নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান ও এসআই মোঃ রেজাউল করিম সহ পুলিশের একটি চৌকস দল বাঘমারা ব্রিজে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসান।

​রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে একটি মোটরসাইকেল ব্রিজে পৌঁছালে পুলিশ সেটিকে থামায়। পরে আরোহীদের দেহ তল্লাশি করে বিজয় মিয়ার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় ০১টি বিদেশি পিস্তল, \'NO70\' খোদাই করা ০১টি ম্যাগাজিন এবং \'A P 32 AUTO\' লেখা ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

একই সময় অপর আসামি জুম্মন মিয়ার চালিত কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন \'SUZUKI\' মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ​আইনি ব্যবস্থা: এ ঘটনায় ১৯ অক্টোবর (সোমবার) গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯(a)/১৯(f) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নম্বর: ২৮, জি আর নম্বর: ৪৭৭)। ​রায়পুরা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)