রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬২০২৬, ৭:৫৬ PM ৮০ বার পড়া হয়েছে
রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা, নরসিংদী থেকে।।

নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এবারের ম্যারাথনে দেশ-বিদেশের প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেবেন।

Advertisement
Advertisement

গত মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা হলরুমে আয়োজিত মিট দ্য প্রেসে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।\"\"উএনও মো. মাসুদ রানা জানান, এবারের ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। এগুলো হলো ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২৫ কিলোমিটার রেস, ১০ কিলোমিটার রেস এবং এক কিলোমিটার ফ্যামিলি রেস। ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, এবারের ম্যারাথন সারা দেশের মধ্যে বড় একটি আয়োজন হতে যাচ্ছে। ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, মেঘনা নদীতে দেশজুড়ে অংশগ্রহণের সুযোগ রেখে নৌকাবাইচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।\"\"এবারের আয়োজনের অন্যতম বিশেষ দিক সামাজিক দায়বদ্ধতা। আয়োজকদের চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে অরফান লাভ ফাউন্ডেশন। ম্যারাথনের রেজিস্ট্রেশন ফি-এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। আয়োজকদের এই উদ্যোগে সংহতি জানিয়ে অনেক রানার অতিরিক্ত ফি দিয়ে ম্যারাথনে অংশ নিচ্ছেন।

Advertisement
Advertisement

রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, প্রতিবছর ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে রায়পুরা ম্যারাথন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পরিচিত ক্রীড়া ইভেন্টে পরিণত হবে। তিনি বলেন, ক্রীড়ার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।\"\"আয়োজকরা জানান, ২০২৩ সালে ৪০০ রানার নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশ নেন ৭০০ জন। ২০২৫ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ৮০০ ছাড়িয়ে যায়। এবার সেই সংখ্যা আরও বাড়ছে।

ইউএনও মো. মাসুদ রানা বলেন, দূরদর্শী পরিকল্পনা এবং দেশি-বিদেশি দৌড়বিদ ও তরুণ ক্রীড়ামোদীদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন এখন শুধু দৌড় প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই। এটি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতির একটি বড় আয়োজন হিসেবে গড়ে উঠছে।\"\"মিট দ্য প্রেসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, রায়পুরা থানার  ওসি মো. মুজিবর রহমানসহ উপজেলা প্রশাসন ও আয়োজক কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Advertisement
Advertisement
ট্যাগ:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬২০২৬, ১২:৩৫ AM ৩৬ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
সংগৃহীত ছবি
Advertisement
Advertisement

পল্লী টিভি ডেক্সঃ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফলাফল জানতে পারবেন।

Advertisement
Advertisement

শনিবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। এ বিষয়ে, ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। চলতি বছর দেশের সব শিক্ষাবোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাও শেষ হয়।

Advertisement
Advertisement
ট্যাগ:

বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬২০২৬, ২:০১ PM ৯৯ বার পড়া হয়েছে
বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর
ছবি: মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব ডাক্তার,পল্লী টিভি,
Advertisement
Advertisement

​খলিলুর রহমান রানা, পল্লী টিভি:

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জুড়ে বইছে নির্বাচনি আমেজ। পাড়া-মহল্লা থেকে চায়ের দোকান—সর্বত্রই এখন একটাই আলোচনা। তবে সচেতন ভোটার ও সাধারণ মানুষের মুখে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন সমাজসেবক ও জনদরদী মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব (হাবিব ডাক্তার)। প্রার্থিতা ঘোষণার পর থেকেই মানবিক কর্মকাণ্ড ও দূরদর্শী ভাবমূর্তির কারণে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন।

Advertisement
Advertisement

​সরজমিনে ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও লোকালয় ঘুরে দেখা গেছে, পদ-পদবির মোহ ছাড়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা হাবিব ডাক্তারকে ঘিরে দেখা দিয়েছে নতুন আশা। গণসংযোগকালে সাধারণ মানুষের মুখে মুখে ফুটে উঠছে তাঁর অতীতের নানা জনকল্যাণমূলক কাজের ফিরিস্তি। ​যাতায়াত ও অবকাঠামো উন্নয়নে অনন্য অবদান
​একসময় সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যেত এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে হাবিব ডাক্তার ব্যক্তিগত অর্থায়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ ও সংস্কার করে দেন।

​তাঁর অর্থায়নে বাস্তবায়িত উল্লেখযোগ্য কাজগুলো:

Advertisement
Advertisement

​তালতলার মোড় থেকে মাগুন সরকারের বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত রাস্তা নির্মাণ। ​বড় বাড়ির মসজিদ থেকে কেরানি বাড়ির কবির মিয়ার দোকান পর্যন্ত রাস্তা সংস্কার। ​আক্তার মিয়ার দোকান থেকে মতি মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন।
​আবু তাহেরের দোকান থেকে থোল্লাকান্দি প্রাইমারি স্কুল পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ।​থোল্লাকান্দি ঈদগাহ থেকে কবরস্থান পর্যন্ত চলাচলের রাস্তা পাকার ব্যবস্থা।
​এছাড়াও বর্ষাকালে জলজট নিরসন ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিনি মোহন ডাক্তারের বাড়ি থেকে মোমিন ব্যাপারির বাড়ি পর্যন্ত ড্রেনে নিজ অর্থায়নে সুপরিসর স্লাব বসিয়ে দেন।
​পরিচ্ছন্ন পরিবেশ ও জনস্বাস্থ্যে বিশেষ উদ্যোগ
​শুধু রাস্তাঘাট নির্মাণেই থেমে থাকেননি হাবিব ডাক্তার; জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব এলাকা গঠনেও তিনি প্রশংসনীয় ভূমিকা রাখছেন। নিজ উদ্যোগে নিয়মিত ড্রেন পরিষ্কার, মশা নিধন কার্যক্রম পরিচালনা এবং জমে থাকা বর্জ্যের স্তূপ সরাতে তিনি লোকবল নিয়ে নিজে মাঠে থাকেন। তাঁর এই নিরলস প্রচেষ্টায় ৮ নম্বর ওয়ার্ডটি আজ একটি পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক আবাসে পরিণত হয়েছে।

আরও পড়ুন: রায়পুরায় পারিবারিক কলহে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিিযোগ।

রায়পুরায় পারিবারিক কলহে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিিযোগ।

​শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উদার সহযোগিতা

Advertisement
Advertisement

​এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে হাবিব ডাক্তার দীর্ঘদিন ধরে সাধ্যমতো আর্থিক ও নির্মাণসামগ্রী প্রদান করে আসছেন। অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাঁর সহযোগিতা সর্বজনবিদিত।

​এলাকাবাসীর প্রত্যাশা

Advertisement
Advertisement

​৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান, “হাবিব ডাক্তার শুধু নির্বাচনের প্রার্থী নন, তিনি আমাদের বিপদে-আপদে আস্থার মূল আশ্রয়স্থল।” সচেতন জনগণের একদাবি—একটি আধুনিক, মাদক মুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে জনদরদী মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব (হাবিব ডাক্তার)-কে বিপুল ভোটে বিজয়ী করা।

ট্যাগ:

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬২০২৬, ১২:৩০ AM ৯৫ বার পড়া হয়েছে
পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

পল্লী টিভি ডেক্সঃ

একদিনেই রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর ) তিন বিভাগের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। সফরে রাজশাহীতে একটি জনসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।

এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

Advertisement
Advertisement

রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। 

আরও পড়ুন: নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।

Advertisement
Advertisement

তিনি আরও বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতেই তিনি ঢাকা ফিরবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

Advertisement
Advertisement

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।

মঙ্গলবার উদযাপিত হবে দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে।

Advertisement
Advertisement
ট্যাগ: