ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬২০২৬, ৫:৫৩ PM ১০৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭
ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement

প্রাথমিকভাবে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জন নিহত হন।

আরও পড়ুন: নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।

Advertisement
Advertisement

দুর্ঘটনার পর সড়কটিতে যানচলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগ:

যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬২০২৬, ৭:৪৭ PM ১৮ বার পড়া হয়েছে
যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

বিল্লাল হুসাইন, যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় তালাক প্রদানের খবর গোপন রেখে প্রবাসী স্বামীর বাসা থেকে ঘরে থাকা কয়েক লক্ষ টাকার মালপত্র, স্বর্ণালংকার এবং নগদ টাকা আত্মসাতপূর্বক প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলি আদালতে পেনাল কোডের ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় অপরাধের একটি মামলা দায়ের করেছেন প্রবাসীর ভাই সাইদুল ইসলাম। অভিযুক্ত নারীর নাম কনক আক্তার। এছাড়া আত্মসাৎকৃত টাকা ও মালামাল উদ্ধারের জন্য একই ব্যক্তি উক্ত বিবাদীর নামে ফৌজদারি কার্যবিধি ৯৮ ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন। মামলা দুটির নং সিআর ৭৪৩/২৬ এবং পি ৮৬৭/২৬।


আদালতের নালিশি বিবরণী সূত্রে জানা যায়, প্রবাসী  হাবিবুর রহমানের সঙ্গে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর কনক আক্তারের বিয়ে হয়েছিল। বিয়ের পর গত ০৬/০৩/২০২৪ইং তারিখে তালাক প্রদান করা হলেও বিষয়টি স্বামীর নিকট গোপন রেখে অভিযুক্ত নারী দীর্ঘদিন প্রবাসীর বাসায় অবস্থান করেন।

Advertisement
Advertisement

এই সুযোগে তিনি বাসার চাবি, মোটরসাইকেলের কাগজপত্র, স্বর্ণালংকার, পোশাক-পরিচ্ছদ, ইলেকট্রনিকস ডিভাইস এবং ভাড়ার টাকাসহ বিভিন্ন হিসাবের প্রায় ৩৩লক্ষ টাকা আত্মসাৎ করেন। এর ধারাবাহিকতায় গত ১৯/০৯/২০২৬ তারিখে ভ্যানে করে বাসা থেকে মূল্যবান মালামাল ও নগদ অর্থ সরিয়ে নেয়। পরবর্তীতে গত ০২/১০/২০২৬ তারিখে বাদী বিবাদীর বাড়িতে তাকে ফিরিয়ে আনতে গেলে বিবাদী তালাক প্রদানের কথা জানিয়ে আর  ফিরবে না বলে জানায়। তখন বাদী টাকা ও মালামাল ফেরৎ চাইলে বিবাদী বাদী ও সাক্ষীদের ওপর চড়াও হয়ে অপমান-অপদস্থ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

আরও পড়ুন: ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন

ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন


প্রবাসী হাবিবুর রহমান বলেন, আমি যে প্রতারণার শিকার হয়েছি এরকম যেনো আর কেউ না হয়। আমি ক্ষতিপূরণ সহ বিচার চাই। 

Advertisement
Advertisement


মামলার বিষয়ে জানতে বিবাদী কনক আক্তারকে ফোন দিলে তিনি বলেন, এই বিষয় নিয়ে ঝিকরগাছা থানায় উভয় পক্ষের বসাবসি হয়েছিল। তিনি এসকল মালামাল ও অর্থ আত্মসাৎ এর ঘটনার সাথে জড়িত নন এবং মামলায় উল্লেখিত এসকল বিবরণ মিথ্যা বলে জানান।

ট্যাগ:

ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬২০২৬, ৬:০০ AM ৬১ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় মেয়ের হাতে মা খুন
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে রানু (২৫) নামে এক মেয়ের বিরুদ্ধে তার ৮০ বছর বয়সী মাকে ধারালো ব*টি দিয়ে কু*পি*য়ে হ*ত্যা*র অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে ইউনিয়নের ডেইলিয়া গ্রামের বাদশাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম (৮০) ওই বাড়ির মৃত আবুল হোসেনের স্ত্রী।

Advertisement
Advertisement
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রানু মানসিকভাবে অসুস্থ বলে দাবি করছেন এলাকাবাসী। ঘটনার সময় তিনি ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এরপর ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন তিনি। এ সময় তার হাতে বটি দা ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনা শুনা মাত্র পুলিশ গিয়ে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা সেতারা বেগমের লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা রানুর মানসিক সমস্যা রয়েছে। তবে কি কারনে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Advertisement
Advertisement
ট্যাগ:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬২০২৬, ১২:৩৫ AM ৩৭ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
সংগৃহীত ছবি
Advertisement
Advertisement

পল্লী টিভি ডেক্সঃ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফলাফল জানতে পারবেন।

Advertisement
Advertisement

শনিবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। এ বিষয়ে, ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। চলতি বছর দেশের সব শিক্ষাবোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাও শেষ হয়।

Advertisement
Advertisement
ট্যাগ: