৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১১:৪৩ PM ৪৭ বার পড়া হয়েছে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের পর কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়নের আদেশ না দেওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

Advertisement
Advertisement

প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

Advertisement
Advertisement

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনটি পরবর্তী গেজেট সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এসব কর্মকর্তা ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি রাজস্ব আদায় ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজে দায়িত্ব পালন করছিলেন। তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার সিদ্ধান্তটি পরবর্তী পদায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে।


 

Advertisement
Advertisement
ট্যাগ:

বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬২০২৬, ২:০১ PM ৯৯ বার পড়া হয়েছে
বড়ি কান্দি মেম্বার প্রার্থী হাবিব ডাক্তারের জনপ্রিয়তার জোয়ার, জয়ের স্বপ্ন এলাকাবাসীর
ছবি: মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব ডাক্তার,পল্লী টিভি,
Advertisement
Advertisement

​খলিলুর রহমান রানা, পল্লী টিভি:

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জুড়ে বইছে নির্বাচনি আমেজ। পাড়া-মহল্লা থেকে চায়ের দোকান—সর্বত্রই এখন একটাই আলোচনা। তবে সচেতন ভোটার ও সাধারণ মানুষের মুখে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন সমাজসেবক ও জনদরদী মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব (হাবিব ডাক্তার)। প্রার্থিতা ঘোষণার পর থেকেই মানবিক কর্মকাণ্ড ও দূরদর্শী ভাবমূর্তির কারণে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন।

Advertisement
Advertisement

​সরজমিনে ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও লোকালয় ঘুরে দেখা গেছে, পদ-পদবির মোহ ছাড়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা হাবিব ডাক্তারকে ঘিরে দেখা দিয়েছে নতুন আশা। গণসংযোগকালে সাধারণ মানুষের মুখে মুখে ফুটে উঠছে তাঁর অতীতের নানা জনকল্যাণমূলক কাজের ফিরিস্তি। ​যাতায়াত ও অবকাঠামো উন্নয়নে অনন্য অবদান
​একসময় সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যেত এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে হাবিব ডাক্তার ব্যক্তিগত অর্থায়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ ও সংস্কার করে দেন।

​তাঁর অর্থায়নে বাস্তবায়িত উল্লেখযোগ্য কাজগুলো:

Advertisement
Advertisement

​তালতলার মোড় থেকে মাগুন সরকারের বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত রাস্তা নির্মাণ। ​বড় বাড়ির মসজিদ থেকে কেরানি বাড়ির কবির মিয়ার দোকান পর্যন্ত রাস্তা সংস্কার। ​আক্তার মিয়ার দোকান থেকে মতি মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন।
​আবু তাহেরের দোকান থেকে থোল্লাকান্দি প্রাইমারি স্কুল পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ।​থোল্লাকান্দি ঈদগাহ থেকে কবরস্থান পর্যন্ত চলাচলের রাস্তা পাকার ব্যবস্থা।
​এছাড়াও বর্ষাকালে জলজট নিরসন ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিনি মোহন ডাক্তারের বাড়ি থেকে মোমিন ব্যাপারির বাড়ি পর্যন্ত ড্রেনে নিজ অর্থায়নে সুপরিসর স্লাব বসিয়ে দেন।
​পরিচ্ছন্ন পরিবেশ ও জনস্বাস্থ্যে বিশেষ উদ্যোগ
​শুধু রাস্তাঘাট নির্মাণেই থেমে থাকেননি হাবিব ডাক্তার; জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব এলাকা গঠনেও তিনি প্রশংসনীয় ভূমিকা রাখছেন। নিজ উদ্যোগে নিয়মিত ড্রেন পরিষ্কার, মশা নিধন কার্যক্রম পরিচালনা এবং জমে থাকা বর্জ্যের স্তূপ সরাতে তিনি লোকবল নিয়ে নিজে মাঠে থাকেন। তাঁর এই নিরলস প্রচেষ্টায় ৮ নম্বর ওয়ার্ডটি আজ একটি পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক আবাসে পরিণত হয়েছে।

আরও পড়ুন: রায়পুরায় পারিবারিক কলহে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিিযোগ।

রায়পুরায় পারিবারিক কলহে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিিযোগ।

​শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উদার সহযোগিতা

Advertisement
Advertisement

​এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে হাবিব ডাক্তার দীর্ঘদিন ধরে সাধ্যমতো আর্থিক ও নির্মাণসামগ্রী প্রদান করে আসছেন। অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাঁর সহযোগিতা সর্বজনবিদিত।

​এলাকাবাসীর প্রত্যাশা

Advertisement
Advertisement

​৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান, “হাবিব ডাক্তার শুধু নির্বাচনের প্রার্থী নন, তিনি আমাদের বিপদে-আপদে আস্থার মূল আশ্রয়স্থল।” সচেতন জনগণের একদাবি—একটি আধুনিক, মাদক মুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে জনদরদী মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব (হাবিব ডাক্তার)-কে বিপুল ভোটে বিজয়ী করা।

ট্যাগ:

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬২০২৬, ১২:৩০ AM ৯৮ বার পড়া হয়েছে
পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

পল্লী টিভি ডেক্সঃ

একদিনেই রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর ) তিন বিভাগের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। সফরে রাজশাহীতে একটি জনসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।

এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

Advertisement
Advertisement

রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। 

আরও পড়ুন: নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।

Advertisement
Advertisement

তিনি আরও বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতেই তিনি ঢাকা ফিরবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

Advertisement
Advertisement

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।

মঙ্গলবার উদযাপিত হবে দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে।

Advertisement
Advertisement
ট্যাগ:

পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬২০২৬, ৭:০০ AM ৬৭ বার পড়া হয়েছে
পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রধানমন্ত্রীর কাছ থেকে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবর নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর হওয়া মাত্রই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়।’

Advertisement
Advertisement

তিনি আরও লেখেন, এ-সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ অথবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজন নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কিংবা তার নিজের ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুততম সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার (১৮ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ওই খবরকে ‘অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে প্রতিমন্ত্রীর দপ্তর। প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক প্রতিবাদলিপিতে গণমাধ্যম ও দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ করা হয়।

Advertisement
Advertisement
আরও পড়ুন: রায়পুরায় পুলিশি থাবা: ৭০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১টি মাইক্রোবাস জব্দ

রায়পুরায় পুলিশি থাবা: ৭০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১টি মাইক্রোবাস জব্দ

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনায় আসেন ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ওই এলাকায় তার অংশ নেওয়া অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজনকে ধরতে নির্দেশ দিতে দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র হাতে অভিযান পরিচালনার বৈধতা ও আচরণ নিয়ে প্রশ্ন ওঠে।

Advertisement
Advertisement

এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে। রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: