১৬ সন্তানের ১৩ মেয়েই উচ্চশিক্ষিত, ৮ বোন এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
নরসিংদীর রায়পুরা থানার চরাঞ্চলের নিলক্ষা এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে মির্জারচরের অন্যতম সন্ত্রাসী নুরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানান রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হান্নান মিয়া ওরফে হান্না(৪০) নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের জয়নাল মিয়ার ছেলে ও নুরুল ইসলাম (৩৫) মির্জারচর বিলেরপাড় এলাকার রুশন আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী হান্নান এর বিরুদ্ধে রায়পুরা থানায় মোট ১০টি মামলা রয়েছে। এরমধ্যে গত জুনে নিলক্ষায় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ ৩টি হত্যা মামলা, ১টি দ্রুত বিচার আইনের মামলা, ১টি মাদক মামলা এবং অন্যান্য ধারায় ৫টি মামলা রয়েছে। এছাড়া নুরুল ইসলাম বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। রায়পুরার দুর্গম চর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু সিদ্দিক (৭০) তার নাতি পিয়াস (৮) ওনাতনি পপি আক্তার (৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান।
গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। কিন্তু দীর্ঘক্ষণ তিনি পানির নিচ থেকে না ওঠায় পিয়াস ও পপি তাকে পানিতে খুঁজতে গিয়ে তারাও ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেছিলেন। যার কারণে তিনি ডুব দিলেও আর ওঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যায়।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, ‘একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর থানা পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মূল তথ্যসমূহ:
গ্রেপ্তারকৃত ব্যক্তি: মাহিয়া মনি, নরসিংদীর জেলা যুব মহিলা লীগ নেত্রী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: নরসিংদী সদর মডেল থানা পুলিশ।
বর্তমান পরিস্থিতি: পুলিশ বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
ঘটনার বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন মাহিয়া মনি। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নরসিংদী শহর বা এর আশেপাশের এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে।
পুলিশের বক্তব্য:
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, \"আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।\"
সাম্প্রতিক সময়ে নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।