ড. আবদুল মঈন খানের মন্ত্রী হওয়ার খবরে নরসিংদীতে আনন্দ-উচ্ছ্বাস

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬২০২৬, ৮:২৮ PM ৯৩ বার পড়া হয়েছে
ড. আবদুল মঈন খানের মন্ত্রী হওয়ার খবরে নরসিংদীতে আনন্দ-উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ৫ বারের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকা নরসিংদী -২ (পলাশ) সহ পুরো নরসিংদী জেলাজুড়ে বইছে আনন্দ উচ্ছ্বাস। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ।
এর আগে মঈন খান একাধিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
শুক্রবার নবনিযুক্ত সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই পলাশ তথা নরসিংদী এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। এসময় স্থানীয় নেতাকর্মীরা আনন্দে মিষ্টি মুখ করেন।
​এলাকাবাসী জানান, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিক। এর আগেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরে পলাশ তথা নরসিংদীর ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-প্রযুক্তির অগ্রগতি হয়েছিল। পুনরায় তিনি নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় এই অঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। 
পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়াতে পলাশবাসীর আশার প্রতিফলন ঘটেছে। ওনার মতো একজন সুদক্ষ, সৎ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষের হাতেই এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিরাপদ। ওনার হাত ধরে এ দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন সম্ভব।
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, মঈন খানের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এর হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব যাওয়া মানে নরসিংদী সহ সারাদেশের রাস্তাঘাট ও জীবনমানের উন্নয়ন হবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন হয়ে তিনবার মন্ত্রী ছিলেন। এবারসহ ৫ বারের এমপি ও চতুর্থ বারের মতো মন্ত্রীর দায়িত্বের তৌফিক হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। মঈন খান বিগত স্বৈরাচার সরকারের আমলে খালেদা জিয়ার নেতৃত্বে যেমন রাজপথের সামনের সারিতে দাঁড়িয়ে সকল আন্দোলন সংগ্রাম করেছেন। ঠিক একইভাবে বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হয়ে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন বলে বিশ্বাস করি।
নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, মঈন খান স্যার মন্ত্রী হওয়ার খবর নরসিংদীবাসীর জন্য নি:সন্দেহে একটা আনন্দের খবর। সৃষ্টিকর্তা যেন সুস্থ রেখে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন আবেগাপ্লুত হয়ে বলেন, আমার জীবনে আর চাওয়ার কিছু নেই। শুধু বলবো সৃষ্টিকর্তা যেন ড. আবদুল মঈন খান স্যারকে দীর্ঘজীবী করেন ও সুস্থ রাখেন। আজকে জীবনের সব চাওয়া-পাওয়া পূরণ হয়েছে। আমাদের একটাই স্বপ্ন ছিল মঈন খান স্যারকে এমন একটি আসনে বসতে দেখার।
 
উল্লেখ্য, ড. আব্দুল মঈন খান একজন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য। ১৯৪৭ সালের ১ জানুয়ারি তিনি জন্ম গ্রহণ করেন।
তিনি নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স (University of Sussex) থেকে ১৯৭৩ সালে পিএইচডি (PhD) ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
তিনি নরসিংদী-২ (পলাশ) আসন থেকে একাধিকবার (১৯৯১, ১৯৯৬, মধ্যবর্তী, ২০০১ ও ২০২৫) সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি মন্ত্রী হিসেবে ১৯৯৩–১৯৯৬ সালে পরিকল্পনা প্রতিমন্ত্রী, ২০০১–২০০২ তথ্যমন্ত্রী, ২০০২–২০০৬ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০৯ সালের ডিসেম্বরে তিনি বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।
তাঁর বাবা আব্দুল মোমেন খান ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক খাদ্যমন্ত্রী। মোমেন খানও নরসিংদীর সার্বিক উন্নয়নে অবদান রাখেন।

আরও পড়ুন: আর্থিক গড়মিল নিয়ে মেগা ফিক্স কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও এমডির মুখোমুখি অবস্থান: সুষ্ঠু তদন্তের দাবি

আর্থিক গড়মিল নিয়ে মেগা ফিক্স কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও এমডির মুখোমুখি অবস্থান: সুষ্ঠু তদন্তের দাবি

ট্যাগ:

রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৮:২৯ PM ২০৬ বার পড়া হয়েছে
রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

নরসিংদীর রায়পুরা থানার চরাঞ্চলের নিলক্ষা এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে মির্জারচরের অন্যতম সন্ত্রাসী নুরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানান রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস দল তাদের গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন সহ।

পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন সহ।

গ্রেপ্তার হান্নান মিয়া ওরফে হান্না(৪০) নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের জয়নাল মিয়ার ছেলে ও নুরুল ইসলাম (৩৫) মির্জারচর বিলেরপাড় এলাকার রুশন আলীর ছেলে।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী হান্নান এর বিরুদ্ধে রায়পুরা থানায় মোট ১০টি মামলা রয়েছে। এরমধ্যে গত জুনে নিলক্ষায় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ ৩টি হত্যা মামলা, ১টি দ্রুত বিচার আইনের মামলা, ১টি মাদক মামলা এবং অন্যান্য ধারায় ৫টি মামলা রয়েছে। এছাড়া নুরুল ইসলাম বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। রায়পুরার দুর্গম চর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
ট্যাগ:

পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন সহ।

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৫:৪২ PM ৮৬ বার পড়া হয়েছে
পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন সহ।
ছবি:পল্লী নিউজ টিভি সংগৃহীত
Advertisement
Advertisement

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু সিদ্দিক (৭০) তার নাতি পিয়াস (৮) ওনাতনি পপি আক্তার (৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান।

Advertisement
Advertisement

গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। কিন্তু দীর্ঘক্ষণ তিনি পানির নিচ থেকে না ওঠায় পিয়াস ও পপি তাকে পানিতে খুঁজতে গিয়ে তারাও ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
 ধারণা করা হচ্ছে আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেছিলেন। যার কারণে তিনি ডুব দিলেও আর ওঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যায়।

আরও পড়ুন: নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার


শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, ‘একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

Advertisement
Advertisement


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১:১৮ PM ৬৭ বার পড়া হয়েছে
নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর থানা পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

​মূল তথ্যসমূহ:
 

Advertisement
Advertisement

​গ্রেপ্তারকৃত ব্যক্তি: মাহিয়া মনি, নরসিংদীর জেলা যুব মহিলা লীগ নেত্রী।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: নরসিংদী সদর মডেল থানা পুলিশ।

Advertisement
Advertisement

​বর্তমান পরিস্থিতি: পুলিশ বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।

 

আরও পড়ুন: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন

​ঘটনার বিবরণ:

Advertisement
Advertisement

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন মাহিয়া মনি। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নরসিংদী শহর বা এর আশেপাশের এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে।

​পুলিশের বক্তব্য:

Advertisement
Advertisement

​নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, \"আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।\"

​ সাম্প্রতিক সময়ে নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
ট্যাগ: