NTV Logo

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৩৩ AM

প্রিন্টের তারিখ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩২ AM

রায়পুরায় পারিবারিক কলহে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিিযোগ।

রায়পুরায় পারিবারিক কলহে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিিযোগ।

খলিলুর রহমান রানা,পল্লী টিভি:

নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি হয়েছে। বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে শাহিন মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

​বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের বাসিন্দা আওলাদ হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার মোবারক হোসেন ও তার ১৭ বছর বয়সী ছেলে রাব্বি।

​যেভাবে ঘটনার সূত্রপাত:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির আঙিনার পাশে রাখা ইট নিয়ে আওলাদ হোসেনের পরিবারের সাথে প্রতিবেশী চাচা মোবারক হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র রূপ নিলে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শাহিন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এতে শাহিন মারাত্মকভাবে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। হামলার পরপরই অভিযুক্ত মোবারক ও তার ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

​আইনগত ব্যবস্থা:

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, \"সংবাদ পেয়েই খলাপাড়া গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার মূল কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।\"

​বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)