NTV Logo

প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৪২ PM

প্রিন্টের তারিখ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩১ AM

সাম্প্রদায়িক রায়পুরা গড়ার অঙ্গীকার: পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা নিয়ে হাজির মেয়র প্রার্থী মানিক চৌধুরী

সাম্প্রদায়িক রায়পুরা গড়ার অঙ্গীকার: পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা নিয়ে হাজির মেয়র প্রার্থী মানিক চৌধুরী

​খলিলুর রহমান রানা, বিশেষ প্রতিনিধি:

 শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে নরসিংদীর রায়পুরা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা নুর আহমেদ চৌধুরী মানিক। 

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। ​নুর আহমেদ চৌধুরী মানিক রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিদর্শনকালে তিনি আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক অভিপ্রায় ব্যক্ত করেন এবং পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন। 

শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিক চৌধুরী বলেন, ​“\'ধর্ম যার যার, উৎসব সবার\'—এই চেতনাতেই আমাদের পথচলা। প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দময় মুহূর্ত আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।” 

​তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে রায়পুরায় যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, তা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

​পৌরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নিরাপদ শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি যোগ করেন, “দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে নাগরিক ও প্রশাসনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” ​এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)