রায়পুরায় পুলিশি থাবা: ৭০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১টি মাইক্রোবাস জব্দ
গোপন খবরের উপর ভিত্তি করে মাঝরাতে তুখোড় অভিযান চালাল পুলিশ। ধাওয়া করে আটক করা হলো ৭০ কেজি গাঁজাভর্তি একটি মাইক্রোবাস, আর পেছনে হাতকড়া পড়ল এক চিহ্নিত মাদক কারবারির। জব্দকৃত এই বিপুল পরিমাণ গাঁজার আনুমানিক বাজারমূল্য অন্তত ১৪ লাখ টাকা।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে রায়পুরার মরজাল সেতুর ওপর ওঁৎ পেতে ছিল পুলিশের একটি চৌকস টিম। গোপন সূত্রে বার্তা আসে গাঁজার একটি বড় চালান নিয়ে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে সেতু পার হচ্ছে। সংকেত পেতেই রায়পুরা পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলমের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম গাড়িটির পিছু নেয়।
সেই সাথে মাদক চালানে ব্যবহৃত সাদা রঙের পুরোনো টয়োটা নোহা মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১১-৪২১৬) বাজেয়াপ্ত করা হয়। সংবাদ সম্মেলনে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চালানের পেছনের মূল হোতা ও সহযোগীদের জালে তুলতে জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।