NTV Logo

প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:১৮ AM

প্রিন্টের তারিখ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩১ AM

সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী

সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী

পল্লী টিভি ডেস্কঃ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে ৬২ ফ্লাইট বন্ধ হয়েছে। এতে ৬ হাজার ৬৭৪ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।   

তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে ৬২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ৯ হাজার ৬৭৪ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। 

সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।  

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইট, সালাম এয়ারের তিনটি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের নয়টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ৫টি ফ্লাইট ও ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন বাংলাদেশি অন্তত ৩০৯ জন। আহত বাংলাদেশিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
 

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)