NTV Logo

প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২:১৪ AM

প্রিন্টের তারিখ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ AM

রায়পুরায় সন্ত্রাস ও অবৈধ বালুমহাল বন্ধে দিনভর যৌথ অভিযান, গভীর রাতেও তল্লাশির পরিকল্পনা

রায়পুরায় সন্ত্রাস ও অবৈধ বালুমহাল বন্ধে দিনভর যৌথ অভিযান, গভীর রাতেও তল্লাশির পরিকল্পনা

খলিলুর রহমান রানা,নরসিংদীঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীবেষ্টিত তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, এপিবিএন (এসআরবি) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে দিনভর সাঁড়াশি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি, এবং এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি শনিবার (১০ অক্টোবর) নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী রায়পুরা উপজেলার চরমধুয়া, নিলক্ষা ও বাঁশগাড়ি চরাঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা অবৈধভাবে বালু উত্তোলনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাটি কাটার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়।তবে ঘটনাস্থলে বালু উত্তোলনের কোনো যন্ত্রপাতি বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অভিযান চলাকালে ওই এলাকার পরিস্থিতি ছিল থমথমে। সন্দেহভাজনদের অধিকাংশ বাড়িঘর তালাবদ্ধ পাওয়া যায় এবং চরাঞ্চলের তিনটিতে নারী ও শিশু ছাড়া পুরুষদের উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। এছাড়া স্থানীয় দোকানপাটও বন্ধ ছিল। রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর জানান, চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্দেহভাজন সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গভীর রাতেও অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)