NTV Logo

প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:১৮ PM

প্রিন্টের তারিখ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ AM

জিয়া মঞ্চ সাদুল্লাহপুর উপজেলা শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ,সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক জিয়া

জিয়া মঞ্চ সাদুল্লাহপুর উপজেলা শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ,সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক জিয়া

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সংগঠন জিয়া মঞ্চের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ রাজা মিয়াকে সভাপতি এবং মোঃ জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

জিয়া মঞ্চ গাইবান্ধা জেলা কমিটির অনুমোদনক্রমে ২৫ আগস্ট ২০২৬ তারিখে সাদুল্লাপুর উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির তালিকা অনুযায়ী, মোঃ আঃ বারেক মিয়া সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ মজিদুল ইসলাম, মোঃ মাহফুজার রহমান, মোঃ জহুরুল মাষ্টার, মোঃ খাজা আহমেদ, মোঃ জাজাউল করিম (মিঠু), মোঃ আব্দুল করিম মোল্লা, মোঃ আব্দুল মোতালেব খানদকার ও মোঃ শরিফুল এমপি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া মোঃ জিয়াউর রহমান (জিয়া) সাধারণ সম্পাদক এবং মোঃ তাইজুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন এ টি এম রিপন প্রধান, মোঃ সাদা ব্যাপারী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মুকসিদুল হুদা (তপন), মোঃ কামরুজ্জামান (সোহাগ), গোলাম রাব্বানী, মোঃ লাখু মিয়া ও মোঃ মুকুল সরকার।

কমিটিতে মোঃ মোস্তাক আহমেদ (শিপন) সাংগঠনিক সম্পাদক এবং মোঃ মেহেদী হাসান (উজ্জ্বল), মোঃ প্লাবন মিয়া (ডাক্তার), মোঃ তুহিন মিয়া, মোঃ বাবুল প্রধান, মোঃ শাওন মিয়া, আঃ সালাম মিয়া, মোঃ শহীদুল হাসান ও মোঃ শাহীন প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বে রয়েছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে সাদুল্লাহপুর উপজেলায় জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)