NTV Logo

প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:৪০ PM

প্রিন্টের তারিখ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ AM

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রায়পুরায় এলজিইডির বিতর্কিত ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে সোকজ

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রায়পুরায় এলজিইডির বিতর্কিত ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে সোকজ

প্রধানমন্ত্রীর অবমাননা: রায়পুরায় এলজিইডির বিতর্কিত ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে কারণ দর্শানোর নোটিশ, নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ

​নরসিংদীর রায়পুরা উপজেলা এলজিইডি অফিসের ইলেকট্রিশিয়ান মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ এবং চরম ক্ষোভ বিরাজ করছে।

​অভিযুক্ত কর্মচারী মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর ভাষায় মন্তব্যটি প্রকাশ করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের নজরে আসলে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে এবং অবিলম্বে ওই কর্মচারীকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক আইনি শাস্তির দাবি জানানো হয়।

​ঘটনার তীব্রতা ও স্থানীয় মহলের ক্ষোভের মুখে পড়ে রায়পুরা উপজেলা প্রকৌশলী মো. শাহাদত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি  তিনি পল্ীলী নিউজ টিভিকে জানান,\"বিষয়টি আমার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে তাকে কারণ দর্শানোর (সোকজ) নোটিশ । দেখি, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করে।\"

​স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনতিবিলম্বে এই রাষ্ট্রদ্রোহী ও ঔদ্ধত্যপূর্ণ কর্মচারীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)