NTV Logo

প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:১৩ PM

প্রিন্টের তারিখ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ AM

বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ : চিফ হুইপ

বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়টি নিশ্চিৎ করেন তিনি।

চিফ হুইপ বলেন, সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে, ইতিহাসের মাহেন্দ্রক্ষণ।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেন। 

পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
বুধবার চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। ছবি : সংগৃহীত

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)