NTV Logo

প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৩:৪২ AM

প্রিন্টের তারিখ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ AM

শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ

শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ

খলিলুর রহমান রানা, রায়পুরা,নরসিংদী থেকে:

​নরসিংদীর রায়পুরায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুর রহমান সরকার (বাছেদ) বলেছেন, \\\"শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতা ধারণ করতে পারলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।\\\"

​কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়ালেখায় উৎসাহ দেওয়ার এমন উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, ছন্দু মিয়া ফাউন্ডেশন সর্বদা সমাজের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষা প্রসারের এই ধারা অব্যাহত থাকবে। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের অভিভাবক ও শিক্ষক সমাজের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)