NTV Logo

প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৩২ PM

প্রিন্টের তারিখ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ AM

রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ: তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির

রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ: তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির

রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ: তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির।

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নে যুবদলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিশিষ্ট প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, \\\"বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি শক্তিশালী সংগঠন। দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও দেশের উন্নয়নে ও জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।\\\"

রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব ও যুবদলের উদীয়মান নেতা নূর আহমেদ চৌধুরী মানিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন—রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, খালিদ হোসেন নাহিদ মোল্লা, এবং ইউপি চেয়ারম্যান ফাইজুর চেয়ারম্যান প্রমুখ।

এ সময় রাধানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)